শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর যেনো গরু-ছাগলের চারণভূমি!

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসটি এলাকাবাসীর পালিত গরু-ছাগলের চারণ ভূমিতে পরিণত হয়েছে। হাসপাতালের সামনের চত্বরে হরহামেশা একাধিক গরু-ছাগল চরে বেড়াতে দেখা যায় প্রায় প্রতিদিন, বিভিন্ন সময়।

জানা গেছে, উপজেলার প্রায় ৫ লক্ষ জনগণের একমাত্র চিকিৎসা সেবার কেন্দ্র হলো এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি। যেখানে প্রতিদিন স্বাস্থ্য সেবা নিতে আসে শতশত রোগি। কিন্তু দুঃখের বিষয় স্থানীয় কিছু এলাকাবাসী রোগীদের সুখ শান্তি না চেয়ে, নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য হাসপাতালের মধ্যে গরু ছাগল পালন করতে দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে- গরু ছাগলের পালনের জন্য হাসপাতাল চত্বর ও একেবারে হাসপাতাল ভবনের সামনের খোলা জায়গা ও মূল ফটকের সামনে যেন গরু ছাগলের খামারে পরিণত হয়েছে। হঠাৎ দেখলে যেনো মনে হয়- এটা কোন পতিত জায়গা, যেখানে গরু ছাগল ঘাস খাচ্ছে।
শুধু তাই নয় স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা কমপ্লেক্সটি ভিতরে প্রবেশ করতে যে মেইন সড়ক ব্যবহার করে, তা গরু ছাগল চলাচল করার কারণে যাতায়াত ব্যবস্থা ব্যহত করছে। অনেক রোগী গরু ছাগলের তাড়া খেয়ে ভয়ে দৌড়ে কমপ্লেক্সের ভিতরে চলে যায়।

বিষয়টি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই বিষয়ে গরু ছাগলের মালিকদের নোটিশ দিয়েছি। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না। তবে সামনে সেবা কমিটির সভায় আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

স্থাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, কোয়ার্টার চত্বরেও একই অবস্থা বিরাজ করছে। খুব তাড়াতাড়ি বিষয়টি নিয়ে আলোচনা করে সুরাহ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত