রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কলারোয়ার ৮নং কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের নিকট তার দপ্তরে ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়া ৩ প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মোরশেদ আলী (ভিপি মোরশেদ), স্বতন্ত্র হিসেবে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ ও আরেক স্বতন্ত্র প্রার্থী কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিছার আলী।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘যে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তারাই জমা দিয়েছেন।’

তিনি আরো জানান, ‘এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাই ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর ও ভোট গ্রহণ ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত। ওই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ৮৭৬১ ও মহিলা ৮৬৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪২টি।’

এদিকে, বুধবার দুপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলী তার মনোনয়নপত্র জমা দেন।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, বর্তমান সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আওয়ামী লীগ নেতা অধ্যাপক এমএ কালাম, ভুট্টোলাল গাইন, অধ্যাপক আব্দুর রহিম, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু,উপজেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুর রহিম,প্রার্থীর প্রস্তাবকারী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সরদার জিল্লুর ও সমর্থনকারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান আবদুল গফুর প্রমুখ।
পরে উপজেলা চত্বরে আগত বিপুল সংখ্যক সমর্থকদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহবান জানান নেতৃবৃন্দ।

অপরদিকে, সোমবার ও মঙ্গলবার দুই স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন