শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতীক বরাদ্দ

কলারোয়ার কেরালকাতা উপ-নির্বাচন: মোরশেদ নৌকা, রউফ মোটরসাইকেল, নেছার আনারস

কলারোয়ার ৮নং কেরালকাতা ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস তাঁর কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলী (ভিপি মোরশেদ) পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। আর দুই স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ সরদার পেয়েছেন মোটরসাইকেল প্রতীক ও নেছার আলী পেয়েছেন আনারস প্রতীক।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সবাইকে আচরণ বিধিমালা অবহিত করা হয়েছে। সবাইকে বিধিমালা মেনে নির্বাচন প্রচারণার কাজে অংশ নেয়ার জন্য বলা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা করার দরকার নির্বাচন কমিশন সেটা করতে বদ্ধ পরিকর।’

প্রার্থী ও তাদের সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিয়ে তিনি আরো বলেন, ‘প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে নামতে পারবেন প্রার্থীরা।’

তিনি আরো জানান, ‘এই নির্বাচনে ভোট গ্রহণ ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত। ওই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭৩০১ জন। এরমধ্যে পুরুষ ৮৭৬১ ও মহিলা ৮৫৪০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪২টি। এর আগে ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাই হয়েছে ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ৩ অক্টোবর। আর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ৪ অক্টোবর।’

উল্লেখ্য, ৩ প্রার্থী সকলেই আওয়ামীলীগ ঘরণার। নৌকার প্রার্থী সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আব্দুর রউফ সরদার কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ.সভাপতি ও প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের ভাই। আরেক স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নেছার আলী কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শুন্য হওয়ায় এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত