শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবন্ধিকে দেখে তাৎক্ষনিক হুইল চেয়ার দিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু

প্রতিবন্ধি মাসুদ রানা (৩৫)কে দেখে তাৎক্ষনিক একটি নতুন হুইল চেয়ার উপহার দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এসময় মাসুদ রানার পরিবারসহ উপস্থিত সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদে গেলে প্রতিবন্ধী মাসুদ রানাকে দেখে তাকে এ হুইল চেয়ার তুলে দেন উপজেলা চেয়ারম্যান লাল্টু।

মাসুদ রানা হেলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বজ্রবাকসা গ্রামের বদরউদ্দীনের ছেলে।

হেলাতলা ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে সাতক্ষীরা যাওয়ার পথে মাসুদ রানা সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পায়। দীর্ঘ দিন চিকিৎসার পরও তার দুই পা অচল হয়ে পড়ে।
তিনি বলেন, রবিবার সকালে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জরুরী কাজে হেলাতলা ইউনিয়ন পরিষদে এসে প্রতিবন্ধি মাসুদ রানার বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক উপজেলা পরিষদ থেকে নতুন একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন এবং মাসুদ রানার হাতে সেটা তুলে দেন।

এসময় উপস্থিত মাসুদের পরিবারসহ সাধারণ মানুষ মানবিক দৃষ্টান্তের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুন হুইল চেয়ার পেয়ে অসহায় প্রতিবন্ধি মাসুদ রানাও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় আনন্দে তার চোখ দিয়ে দিয়ে অশ্রু পড়ছিলো।

হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি সচিব শফিকুল ইসলামসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ এবং প্রতিবন্ধি মাসুদের পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা