সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে জলাবদ্ধতা সৃষ্টিকারী মাছের ঘের এলাকা পরিদর্শনে ইউএনও, এসিল্যান্ড

দৈনিক পত্রদূত ও কলারোয়া নিউজে খবর প্রকাশের পর জলাবদ্ধতা সৃষ্টিকারী কলারোয়ার জয়নগর ইউনিয়নের বসন্তপুরে সরকারি রাস্তার পাশের সেই মাছের ঘের এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা।

সোমবার দুপুরে ওই মাছের ঘের পরিদর্শনে যান তিনি। এসময় ইউএনও’র সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও জয়নগর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা।

বেঁড়িবাঁধ হিসেবে সরকারি রাস্তা ব্যবহার, গ্রাম ও বিলের পানি খালের মাধ্যমে কপোতাক্ষ নদে প্রবাহিত হওয়ার জন্য সরকারি ব্রীজের মুখ মাটি দিয়ে বাঁধার স্থান পরিদর্শন করেন তাঁরা।

পরিদর্শনকালে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সত্যতা পাওয়া যায় বলে উপস্থিত অন্যরা জানান।

পরিদর্শনকালে ইউএনও মৌসুমী জেরিন কান্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এক শতক জমিও যেন অনাবাদী না থাকে। এখানে আড়াইশ- তিন’শ বিঘা জমি অনাবাদি করে রাখা হয়েছে। তাছাড়া ব্রীজের মুখ বন্ধ করা হয়েছে। এটা বে-আইনী।’

অতি দ্রুত ব্রীজের মুখে মাটি অপসারণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, এর ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা নেবো।

প্রসঙ্গত, উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর বিলে ওই গ্রামের মৃত জোহর আলি মোড়লের এক ছেলে দেড় শতাধিক কৃষকের সাড়ে তিন’শ বিঘা জমি জবর দখল করে সরকারি রাস্তা মাছের ঘেরের ভেড়ীবাঁধ হিসেবে ব্যবহার এবং বর্ষকালের পানি নিষ্কাশনের একমাত্র পথ সরকারি রাস্তার উপর ব্রীজের মুখ ব্যবহার করে প্রায় এক যুগেরও বেশী সময় ধরে মাছ চাষ করে আসছিলেন। জলবদ্ধতা নিরসনে ব্রীজের মখু উন্মুক্তের জন্য গত ১১ মার্চ সাতক্ষীরা জেলা প্রশাসকসহ কলারোয়া উপজেরা নির্বাহী কর্মকর্তার কাছে শতাধিক কৃষক স্বাক্ষর করে অভিযোগ দাখিল করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়