বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে ডাকাতি মামলার ৭ আসামী গ্রেফতার

কলারোয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে ডাকাতি মামলার ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পিপিএম (বার) এর নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধার নেতৃত্বে চৌকস পুলিশ অফিসার ও ফোর্সদের সহায়তায় পৃথকভাবে ডাকাতি মামলার আসামী গ্রেফতারের অভিযান পরিচালনা করা হয়।

জেলাধীন সাতক্ষীরা সদর, তালা ও পাটকেলঘাটা থানার বিভিন্ন এলাকায় ৩০ ঘন্টা সাঁড়াশি অভিযান শেষে শনিবার ডাকাতি মামলার ৭ আসামীকে পুলিশের খাঁচায় বন্দি করতে সক্ষম হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের তত্বাবধানে নিরলস অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো, শারিফ হোসনে(২৩), মোসলেম শেখ (৪৫), আতাউর রহমান বাবলু(৪২), আশরাফুল মোল্লা (৪০) সাইদুল গাজী(২২) ও হাফিজুর রহমান(৪০)।

গ্রেফতাকৃতদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত দেশি অস্ত্র ও লুন্ঠিত স্বর্নালংকার, মোবাইল ফোন ও নগদ সাড়ে ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাকৃতদের মধ্যে ৪ আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ আঃ ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে দোষ স্বীকার করেছেন বলে জানা যায়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম ( বার) বিষয়টি নিশ্চিত করে জানান শনিবার ( ৯ জুলাই) গ্রেফতারকৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতের নির্দেশনায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা