শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন মাছ, ধান ও পাট চাষীরা

কলারোয়ায় অনাবৃষ্টির কবলে চাষীরা, বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন মাছ, ধান ও পাট চাষীরা। আবহওয়ার বিরুপ প্রতিক্রিয়ায় বেশি ক্ষতি হবে কৃষকরা। আবহওয়ার উপর নির্ভর করে কৃষক তাদের কৃষি কার্যসম্পাদন করেন। ফলে বৃষ্টিই হতে পারে কৃষকের সকল সমস্যার সমাধান।

গেলো বছরে এই সময়ে খালে, বিলে, পুকুর, ডোবা, কৃষি জমি পানিতে থৈ থৈ করে চারিদিকে ব্যাঙের ঘ্যাঙরঘ্যাঙ, কৃষক ব্যাস্ত ধানের জমি তৈরী ও পাট কাটা ও পঁচানি দেওয়া নিয়ে। মাছ চাষীরা মাছ চাষে ও ঘেরের পাড়ে নানা রকম সবজি চাষে ব্যাস্ত, সবিই বৃষ্টির আর্শীবাদে সম্ভব হয়েছিলো। কিন্তু এবছর অনাবৃষ্টিতে কৃষকের সকল ব্যস্ততা আলস্যে পরিনত হয়েছে। পানির অভাবে কৃষকের ধান রোপন ও পাটের জাগ দেওয়া সম্ভব হচ্ছে না। মাছ চাষীরা ঘেরে মাছ ছাড়া ও ঘেরের পাড়ে সবজির আবাদ করতে পারছে না সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতি তৈরী হয়েছে।

মাঠ শুকনো ফেঁটে চৌচির, ধানের চারাগাছ পানির অভাবে মারা যাচ্ছে, ধানের আবাদের সময় অতিবাহিত হচ্ছে, পাট কাটা ও পঁচানি দেওয়ার সম্ভব হচ্ছে না, মাছের ঘেরে পানি নেই মাছ ছাড়তে পারছে না সব মিলিয়ে এবছর কৃষক পর্যায়ে বড় সড়ো ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

কৃষি অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন, কলারোয়ায়, এ বছর ১২ হাজার ৫ শত হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১