শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিশু ধর্ষণ মামলার দায় থেকে পিতাকে অব্যহতির দাবিতে পুত্রের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় মিথ্যা শিশু ধর্ষণ মামলার দায় থেকে পিতাকে অব্যহতি দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের আজগর আলীর পুত্র গোলাম রাব্বি।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করি। আমার পিতা পাশ্ববর্তী বাজার পাশে রাস্তার ধারে একখÐ জমিতে চারাগাছ বিক্রয় করেন। আমার ৫বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। আমার কন্যার সাথে মাঝে মাঝে একই এলাকার জাকির হোসেনের ৫ বছর বয়সী কন্যা সুমাইয়া আমার পিতার নার্সারীতে খেলা করতে আসতো। আমার পিতা তাদের দুইজনকেই খাবার কিনে দিত। কিন্তু গত ১৪/১০/২০২০ তারিখে উক্ত সুমাইয়া আমার পিতার নার্সারী থেকে দুটি এলোভেরা গাছের চারা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার পিতা তাকে গাছ চুরির অপরাধে একটি চড় মারেন। আর এটিই কাল হলে তার জন্য। এই বৃদ্ধা বয়সের স্থানীয় কুচক্রী মহলের ইন্ধনে তার বিরুদ্ধে শিশু ধর্ষনের মামলা দেওয়া হয়েছে। এমনকি পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন। অথচ ধর্ষনের কোন ঘটনাই ঘটেনি। মামলা এজাহারে তার স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার কথা উল্লেখ করা হলেও মামলার বাদী জাকির হোসেন ও তার স্ত্রী সামছুন্নাহার সাংবাদিকদের সামনে বলেছেন আমরা কোন ধর্ষনের মামলা করিনি। যিনি এজাহার লিখেছেন তিনিই এসব লিখিছেন। এপর্যন্ত তার বিরুদ্ধে এধরনের কোন অভিযোগ ছিলনা, বর্তমানেও নেই।

এছাড়া ঘটনার সময় ও যে স্থান উল্লেখ করা হয়েছে উক্ত সময়ে আমার পিতা মসজিদে অবস্থান করছিলেন। যা স্থানীয় মুসুল্লী ও মসজিদের ইমাম সাহেব অবগত আছেন। তাছাড়া ঘটনার স্থানটি একেবারে বাজারের রাস্তার ধারে। সেখানে একজন শিশুকে ধর্ষন করা হবে শিশুটির চিৎকার কেউ শুনবে না এমনটি কিভাবে হতে পারে।

তাছাড়া আমার পিতার নৈতিক চরিত্র অত্যান্ত সন্তোষ জনক। কিন্তু এই শেষ বয়সে পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল হাজত খাটানো হলো। এঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন, ভেঙে পড়েছেন। তিনি ওই শিশু কন্যাকে নিজের নাতনীর মতই যত্ন করতেন অথচ পরিকল্পিতভাবে আমার পিতাকে হয়রানি করা হয়েছে।

এঘটনায় এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

সুষ্ঠু তদন্ত পূর্বক উক্ত মিথ্যা শিশু ধর্ষন মামলার দায় থেকে আমার পিতাকে অব্যাহতি প্রদানের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ