শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দেবহাটায় ভাষা সৈনিক লুৎফর রহমানের কবর প্রাঙ্গনে স্মৃতি ফলক উন্মোচন

সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ভাষা সৈনিক লুৎফর রহমানের কবর প্রাঙ্গনে স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে।

বুধবার বিকাল ৪টায় উপজেলার ধোপাডাঙ্গাস্থ পারিবারিক কবর স্থানে শয়িত ভাষা সৈনিকের বর্ণাঢ্য জীবনের স্মৃতি কথা প্রকাশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুদ্ধহত মুক্তিযোদ্ধা আব্দুল মাহমুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, ভাষা সৈনিক লুৎফর রহমানের স্ত্রী কারিমুন নেছা ও ছেলে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, মুক্তিযোদ্ধা জামসেদ আলী, মুক্তিযোদ্ধা শওকাত হোসেন প্রমুখ।

উপজেলা পরিষদের ছাদ বাগান উদ্বোধন

দেবহাটা উপজেলা পরিষদের ছাদ বাগান উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদের ছাদে গড়ে তোলা ফলজ-বনজ ও ফুলেল বাগান উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে “কঞ্জুবন” উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, সাংবাদিক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সাবেক উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি অফিস পরিবর্তন ও উদ্বোধন

প্রান্তিক কৃষকদের মাঝে সেবা সহজীকরণ করতে দীর্ঘ ৩৫ বছর পর ৩য় তলা থেকে নিচ তলায় স্থানন্তর পরবর্তী উদ্বোধন হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের রাজস্ব বাজেটের অর্থায়নে কৃষি অফিসারের কার্যালয়টি স্থানান্তর ও সংস্কার পূর্বক নতুন অফিস বুধবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়।

ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে অফিস উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, সাংবাদিক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সাবেক উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, আলাউর রহমান, আহম্মদ সাঈদ, মনিরুল ইসলাম, জাহিদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে, উপজেলা পরিষদের ৩য় তলায় কৃষি অফিস হওয়ায় সেবা নিতে আসা কৃষকদের সিড়ি বেয়ে ওঠা নামা করতে কষ্ট হত। সে কারণে উপজেলা কৃষি অফিসার কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর যোগদানের পর বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরবর্তীতে ৩য় তলার পরিবর্তে কৃষি অফিস নিচ তলায় স্থানন্তর করা হয়। এছাড়া নিচ তলা থেকে উপজেলা পরিসংখ্যন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্য্যালয়টি ৩য় তলায় স্থানন্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা