শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধে ‘আমার মাস্ক-আমার সুরক্ষা’ এই স্লোগানকে সামনে নিয়ে বুধবার (৩১মার্চ) দুপুরের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাস্ক বিতরণ করা হয়।
উপজেলার সামনে, পথচারী, ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, উপজেলা আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন প্রমুখ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ইউপি সদস্য নির্বাচিত

কলারোয়ায় ইউনিয়ন পরিষদ নিবার্চনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম নামে এক প্রার্থী। তিনি হলেন উপজেলা ১২নং যুগিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী ছিলেন। কিন্তু ওই ওয়ার্ডে তিনি ছাড়া আর কোন প্রাথর্ী না থাকায় উপজেলা নির্বাচন অফিস তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে এক পত্রে জানিয়েছেন।
এদিকে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান-ওই যুগিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তিনি এক মাত্র প্রাথর্ী ছিলেন। যে কারণে উপজেলা নির্বাচন অফিস তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন বলে প্রাথমিক ভাবে ঘোষণা করেছে।

ইউএনওকে ফুলেল শুভেচ্ছা শ্রমিক ইউনিয়নের

সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন কলারোয়া উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ। বুধবার (৩১মার্চ) দুপুরের দিকে ইউএনওর অফিসে উপস্থিত হয়ে কলারোয়া উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ এক সৌজনা সাক্ষাত করেন। এসময় নবাগত ইউএনওকে সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ওরফে (সুন্দরী সিরাজ), সহ-সভাপতি অহিদুজ্জামান, শেখ আজাহারুল ইসলাম ছোট, বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও জনপ্রিয় শ্রমিকনেতা আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, লাল্টু হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ হাসান আলী, প্রচার সম্পাদক কামাল হোসেন, সড়ক সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আবু মহিত ও নির্বাহী সদস্য আবদার আলী প্রমুখ।

এনজিও সমন্বয় কমিটির সমন্বয় সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলা এনজিও সমন্বয় কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর খারুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ। সভায় উপজেলায় কার্যরত এনজিওগুলোর কর্মকান্ড, বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত