শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৬ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষতা এবং ভোটারদের স্বতঃপূর্ত অংশ গ্রহনের মধ্যদিয়ে কালিগঞ্জ উপজেলার বৃহৎ ও ঐতিহ্যবাহী কৃষ্ণনগর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ হল রুমে ভোট গ্রহণ চলে।

নির্বাচনে পদাধিকারবলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপির চেয়ারম্যান মোছাঃ সাফিয়া পারভীন সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে একের অধিক প্রার্থী না হওয়ায় রামপ্রসাদ হালদার রাজু ও মোঃ আজিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাছাড়াও সাধারণ সম্পাদকসহ ৩ টি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিযোগিতা করেন।

প্রিজাইডিং অফিসার শিক্ষক দেবদাস কুমারের ঘোষিত ফলাফলে বাজার ব্যবসায়ীদের ৪৭৫ ভোটের মধ্যে ৪৩০ জন ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সহ-সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে মোঃ আয়ুব হোসেন (চশমা) ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক (গোলাপ ফুল) ১৯০ ভোট পায়।

সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মোঃ নুর হোসেন (মাছ) ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান (মোটরসাইকেল) ১৫৪ ভোট পায় এবং অপর ২ জন প্রার্থী মোঃ শাহাজান কবির সানু (আনারস) ৫৬ ভোট, মোঃ মনিরুল ইসলাম (ছাতা) ৪৯ ভোট পায়।

ক্যাশিয়ার পদে ৩ জন প্রার্থীর মধ্যে মাওঃ মোঃ শওকাত হোসেন (টিউবওয়েল) ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নুরুজ্জামান রুবেল (তালা) ১৬২ ভোট, মোঃ জামাল হোসেন (ফুটবল) ৬৬ ভোট পায়।

নির্বাচনে বিজয়ী এবং পরাজিত প্রার্থী কাঁধে কাঁধ মিলিয়ে বাজার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

নির্বাচনকালীন দায়িত্বে ছিলেন সহকারী প্রিজাইডিং অফিসার ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক এম এম নুরুজ্জামান, সহকারী প্রিজাইডিং অফিসার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, মোঃ মিয়ারাজ হোসেন। তাছাড়াও নিরাপত্তার দায়িত্বে ছিলেন কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকাস দল এবং গ্রাম পুলিশ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন