শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আমজাদ হোসেন’র ‘টিউবওয়েল’ প্রতিকের গণসংযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দে সাধারন সদস্য-০২ আসনের পদপ্রার্থী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন ‘টিউবওয়েল’ মার্কা নিয়ে প্রতিদ্বন্দীতা করার অনুমতি লাভ করেছেন।

সোমবার( ২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবিরের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সকল প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহম্মেদ সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সাতক্ষীরা জেলা পরিষদ সাধারন সদস্য- ২ আসনের প্রার্থী উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন টিউবওয়েল প্রতিক নিয়ে পুনঃরায় নির্বাচিত হয়ে জনসেবা করার প্রত্যয় ব্যক্ত করে গণসংযোগের মধ্য দিয়ে ভোটাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগকালে তিনি টিউবওয়েল প্রতিক নিয়ে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগ নেতা (সম্মানিত ভোটার) আমিনুল ইসলাম লাল্টুর সাথে কূশল বিনিময় করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন হেলাতলা ইউপি সদস্য শেখ খায়রুল ইসলাম, ইউপি সদস্য শাহিনুর রহমান শাহিন, ইউপি সদস্য কামরুজ্জামান, যুবলীগ নেতা শহীদ আলী সহ সমার্থকবৃন্দ। উল্লেখ্য, সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে -২২’ সাধারন সদস্য-০২ আসনটি কলারোয়া পৌরসভা ও যুগিখালী, দেয়াড়া, কুশোডাংগা, হেলাতলা, কয়লা, সোনাবাড়িয়া, চন্দনপুর, জয়নগর, কেরালকাতা, লাঙ্গলঝাড়া ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন