রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠান

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে ইংরেজি প্রভাষক মোঃ জুবাইর ইসলামের সঞ্চালনায় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল কাদীর হেলালীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

নবীন বরণ অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বাংলা প্রভাষক ও দৈনিক শার্শা বার্তার উপজেলা প্রতিনিধি মোঃ নুরুল আমিন, আরবি প্রভাষক শহিদুল্লাহ, আরবি প্রভাষক ফরিদ উদ্দিন আল মাসুদ, ইসলামের ইতিহাস প্রভাষক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, সহকারী শিক্ষক শেখ মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আসাদুল্লাহ প্রমুখ।

নবীন ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া, কলম এবং চকলেট দিয়ে বরন করে নেওয়া হয়।

এসময় মাদ্রাসায় নতুন এনটিআরসিএ কর্তৃক নিয়োগ সুপারিশকৃত ৫ জন শিক্ষক-শিক্ষিকাদেরকেও ফুল দিয়ে বরন করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা সকল স্তরের শিক্ষক-কর্মচারী, সকল স্তরের ছাত্র-ছাত্রী, সাংবাদিক প্রমুখ।

ছবক ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মোঃ আব্দুল কাদীর হেলালী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান