শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ইউপি সদস্যকে হত্যাচেষ্টায় ৭ জনের নামে মামলা

যশোরের মনিরামপুরে বোমা মেরে মশিউর রহমান নামে এক ইউপি সদস্যকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (০৩ মার্চ-২০২২) বিকেলে মেম্বর নিজে বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন- চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (মোবারকপুর) সাবেক ইউপি সদস্য আমজেদ আলী খাঁন, মোবারকপুর গ্রামের আসাদুজ্জামান, মনিরুজ্জামান মনি, আল আমিন, শফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম ও নাজমুল ইসলাম খাঁন।

এর আগে গত বুধবার (০২ মার্চ-২০২২) রাতে উপজেলার রাজগঞ্জ বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বোমা হামলার শিকার হন মেম্বর মশিউর রহমান। তাঁকে লক্ষ করে দুর্বৃত্তরা তিনটি বোমা নিক্ষেপ করেন। বোমাগুলো বিষ্পোরিত না হওয়ায় অক্ষত আছেন মশিউর।

বাদী চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (মোবারকপুর) ইউপি সদস্য জি.এম মশিউর রহমান অভিযোগ করেন- আমি টানা দুবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। দুবারই আমার কাছে হেরে গেছেন আমজেদ। নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরে সে আমাকে হত্যার চেষ্টা করে।
বাদির অভিযোগ- বিরোধের জেরে গত বুধবার রাতে আমজেদ মেম্বরের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে।

মশিউর রহমান বলেন- বুধবার রাত সাড়ে দশটার দিকে রাজগঞ্জ বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে আজিজুর খাঁর বাঁশ তলায় পৌঁছুলে হঠাৎ করে আমার উপর বোমা হামলা হয়। দুর্বৃত্তরা আমাকে লক্ষ্য করে তিনটি বোমা ছোড়ে। দুটি বোমা আমার দেহে ও মোটরসাইকেলে আঘাত হানে। কিন্তু বোমাগুলো বিষ্পোরণ না হওয়ায় আমার ক্ষতি হয়নি।

মেম্বর বলেন- ঘটনা টের পেয়ে লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে হামলাকারীদের একজন মনিরুজ্জামানকে আটক করে পুলিশে দেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন- ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। মেম্বারকে লক্ষ করে তিনটি বোমা ছোড়া হল। একটারও বিস্ফোরণ হলো না। এটা সাজানো ঘটনা।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন- পূর্ব শত্রুতার জেরে মেম্বর মশিউরের উপর হামলা হতে পারে। মশিউর রহমান সাত জনের নামে মামলা করেছেন। ঘটনাস্থল থেকে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা করছি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা