বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে আওয়ামী লীগ অফিসে সন্ত্রাসী হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, থানায় অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে আওয়ামী লীগ অফিসের সন্ত্রাসী হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর খেয়াঘাট সংলগ্ন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে।

ঘটনার খবর জানতে পেরে রাত ১২টার সময় থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থলে গেলেও কোন সন্ত্রাসীকে সেখানে পায়নি বলে সাংবাদিকদের জানান। উক্ত ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী বাদী হয়ে গত বুধবার দুপুরে ২৫ জনকে আসামি করে থানায় ১টি এজাহার দায়ের করেছে।

বুধবার সকাল ৯ টার সময় সরে জমিনে ঘটনা স্থলে গেলে কালিকাপুর গ্রামের রাজগুল, মুস্তাফিজুর রহমান, সেলিম, বাবলু, আরশাদ মোস্তফা, মুকুল সহ একাধিক ব্যক্তি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সাংবাদিকদের জানায়, কালিকাপুর খেয়া ঘাটের পাশে বিগত ১০ বছর যাবত কৃষ্ণনগর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় টি অবস্থিত। হঠাৎ করে গত মঙ্গলবার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভীনের হুকুমে তার বোন সামিয়া পারভীন, ইউপি সদস্য জোবেদ আলী নেতৃত্বে রফিকুল, আমিনুর, শাহীন, রেজাউল বিশ্বাস রুহুল কুদ্দুস, আব্দুল হামিদ, সাইফুল, সিরাজুল ইসলাম, শফিকুল, আতাউর, নজরুল সহ ২০/২৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৫০ /৬০ জন সন্ত্রাসী হাতে রামদা, লোহার রড ও বাসের লাঠি নিয়ে ওয়ার্ড কার্যালয় এ হামলা চালায়।

এ সময় তারা বাইরের দলীয় সাইনবোর্ড তুলে ফেলে দিয়ে দরজার তালা ভেঙে অফিসের ভিতরে প্রবেশ করে। ভিতরে রক্ষিত টেবিল-চেয়ার বেঞ্চ ভাঙচুর সহ দেয়ালে টানানো জাতির জনক বঙ্গবন্ধুর ছবি এবং প্রধানমন্ত্রীর ছবি টেনে ছিড়ে পদদলিত করে। ওই সময় তাদের সন্ত্রাসী তান্ডবে আশেপাশের ব্যবসায়ী, দোকানদার এবং বসবাসকারীরা ভয়ে দ্রুত পালিয়ে যায়। তারা লুটপাট শেষ করে বাহিরে এসে চেয়ারম্যানের কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে উল্লাস করতে করতে চলে যায়। খবর জানতে পেরে সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে।

এ বিষয়ে চেয়ারম্যান সাফিয়া পারভীনের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, তার বাবা প্রয়াত চেয়ারম্যানকে মোশারফ হোসেনের আমল থেকে এই অফিসটি ব্যবহার করে আসছিল। তার ধারাবাহিকতায় সেও এই কার্যালয়টি তার অফিস বলে ব্যবহার করে আসছে তবে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরির ঘটনা অস্বীকার করেন। সশস্ত্র মোটরসাইকেল বহরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তার নিকট থেকে কোনো সদুত্তর মেলেনি।

এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু এবং সাধারণ সম্পাদক সুরুজ আলীর নিকট জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, গতকাল সন্ধ্যার পরে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর ৫০/ ৬০জনের পেটুয়া বাহিনী মোটরসাইকেল যোগে যেয়ে অফিস ভাঙচুর লুটপাট সহ জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ও পদদলিত করে নিজের সাইনবোর্ড টানিয়ে দিয়ে এসেছে বিষয়টি আমরা সাথে সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাহেব এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী এবং সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট কে জানানো হয়েছে। এ বিষয়ে ঘটনার আরও সত্যতা জানার জন্য থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর নিকট জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের জানান বিষয়টি সাবেক স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য আলহাজ্ব ডা: আ ফ,ম রুহুল হক সাহেবকে এবং সংসদ সদস্য এস এম জগলুল হায়দার কে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি দোষীদের বিরুদ্ধে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক
  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!