রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টায়
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা) এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, উপজেলা প্রযুক্তি কর্মকর্তা হেমন্তনাথ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ সাইফুল ইসলাম, শ্রীখলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গায়েন, উপজেলা ব্যান বাইস অফিসার নাসিম শাহাদাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী ,একটি বাড়ি একটি খামার সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন প্রমূখ।

আগামী ৯ নভেম্বর সকাল ৯ টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশের সেবামূলক কার্যক্রম সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠত হবে।

মেলায় ৪টি ক্যাটাগরিতে প্রায় ২৫ টি স্টল থাকবে। সরকারের ভূমি সেবা, তথ্য সেবা, আয়কর রিটার্ন দাখিল, থানায় ডিজিটাল অনলাইনে সাধারণ ডায়েরি চাকরি সহ সকল অফিস আদালতে তথ্যপ্রযুক্তির আবাদ ব্যবহার এবং সরকারি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ডিজিটাল ব্যবহারের সার্বিক বিষয়ে মেলায় তুলে ধরা হবে।

এছাড়া স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও ব্যক্তি উদ্যোগে উদ্ভাবনী বিষয়গুলি মেলায় স্থান পাবে।
মেলা উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এনজিও সাংবাদিক শিক্ষক উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন