রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ফায়ার সার্ভিসের প্রশক্ষিণ ও মহড়া

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নি নির্বাপনসহ দূর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক এক
প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে রবিবার (৬ই নভেম্বর) সকাল ১০টায় স্কুল ফুটবল মাঠে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রশক্ষিণ ও অগ্নি নির্বাপণে প্রাথমিক মহড়
প্রদর্শন করা হয়।

প্রশক্ষিণ প্রদান ও মহড়ার নেতৃত্ব দেন উপজেলা ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ওবাইদুল্লাহ। প্রশিক্ষণে তিনি অগ্নি নির্বাপণে ভবন, বসতবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, যানবাহন ও বনভূমিতে অনাকাঙ্খিত অগ্নিকান্ডের আগুন নেভানো ও সেটির বিস্তার রোধে তাৎক্ষনিকভাবে কি কাজ করতে হবে সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতায় বিভিন্ন কলাকৌশল ও
পদ্ধতি তুলে ধরেন।

মহড়া টিমের সার্বিক সহযোগীতা করেন-ফায়ার সার্ভিসের
ফায়ার ফাইটার ইমরান, জুবায়ের, হাফিজুল ও সাখাওয়াত। এ সময় উপস্থিত ছিলেন-স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল
ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুল ইসলাম, আব্দুস সবুর, আঃ রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল
ইসলাম, শফিকুল ইসলাম, নাসিরন আক্তার, আব্দুস সালাম, স্বপন সরকার, বদরুজ্জাামন বদরু, শুভংকর মজুমদার, পলাশ হোসেন, স্টাফ সাহিদা খাতুন,
ইশারুল ইসলাম সহ অসংখ্য ছাত্র-ছাত্র ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য, দমকল বাহিনীর মহড়া শেষে শিক্ষার্থীদের মাধ্যমে আগুন নেভানোর বিভিন্ন কৌশল
প্রদর্শন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন