কুয়াশায় ঢাকার ৭ ফ্লাইট গেল কলকাতায়, একটি মিয়ানমারে


ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সাতটি কলকাতায় এবং একটি মিয়ানমারের ইয়াঙ্গুনে গিয়ে নেমেছে।
রোববার ভোরে কুয়াশার কারণে শাহজালালের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ঢাকামুখী আটটি ফ্লাইট নামতে না পেরে ফিরে যায়। বিলম্বিত হয় আরও সাতটি ফ্লাইট।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার ওপর চক্কর দিয়ে ঘুরে যাওয়া ফ্লাইটগুলোর মধ্যে সালাম এয়ার, কুয়েত এয়ার, এয়ার অ্যারাবিয়া, জাজিরা এয়ারলাইনস, গালফ এয়ার, মালিন্দো ও বাংলাদেশ বিমানের সাতটি ফ্লাইট কলকাতা নেমেছে। এয়ার এশিয়ার একটি ফ্লাইট নেমেছে ইয়াঙ্গুনে।
ঢাকা থেকে উড়তে যে ফ্লাইটগুলোর দেরি হয়েছে, তার মধ্যে রয়েছে— ওমান এয়ার, বিমান বাংলাদেশ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইনস সৌদিয়া এয়ারলাইনস, হিমালয়া এয়ারলাইনস ও ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজ।
ঘন কুয়াশা থাকায় গত কয়েক দিন ধরেই রাতে ও সকালের দিকে ঢাকায় ফ্লাইট ওঠানামা ব্যাহত হচ্ছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮বিস্তারিত পড়ুন

পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বেবিস্তারিত পড়ুন

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২বিস্তারিত পড়ুন


