শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুল চাষে আশার আলো দেখছেন কলারোয়ার সীমান্তবর্তী গ্রামের চাষিরা

কলারোয়া উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে গড়ে উঠেছে কুলের বাগান। এবার ফলন ভালো হওয়ায় আশার আলো দেখছেন কুল চাষিরা।

সীমান্তবর্তী গ্রামগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন ফসলী মাঠে হচ্ছে প্রচুর পরিমাণে কুলের চাষ। গাছে গাছে তারার মতো কুল ঝুলছে।

কথা হয় কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি গ্রামের কুল চাষী ইব্রাহিমের সাথে। তিনি জানান, প্রথমে এক থেকে দুই বিঘা জমিতে শুরু করেন কুল চাষ। এখন আট বিঘা জমিতে করছেন চাষ। তার বাগানে আপেল, বাউ, নাইনটি, নারকেল, বল জাতীয় কুল চাষ করছেন।

তিনি আরো জানান, এবছর প্রতি কেজি কুল ১৮০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। কুল নিয়মিত ঢাকার কাওরানবাজারে পাঠাচ্ছেন। খরচ বাদ দিয়ে আশানুরূপ ফল পাওয়া যাবে চলতি মৌসুমে।

সীমান্ত ঘেঁষা গ্রাম গুলোতে অনেক বেকার শিক্ষিত যুবকও এই পেশা‌য় সম্পৃক্ত হচ্ছেন বলে জানা গেছে। কমছে উঠতি বয়সী যুবকদের বিপথগামী হওয়ার পথও। সব মিলিয়ে আশার আলো দেখাচ্ছে কুল চাষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব