বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় নতুন বার্জার এক্সপেরিয়েন্স জোন চালু

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) ওয়ান-স্টপ পেইন্টিং সল্যুশন প্রদানে খুলনায় নতুন বার্জার এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন করেছে। এর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নিজেদের সেবাকে আরও প্রসারিত করেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ডটি। খুলনার ৩৮৩, খান জাহান আলি রোড, ফেরিঘাট মোড়ে মুকুট হার্ডওয়্যারের অধীনে এ ফ্র্যাঞ্চাইজড আউটলেটটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বার্জারের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবীব চৌধুরী, ডিভিশনাল সেলস ম্যানেজার আতা ই মুনীর, প্রজেক্ট প্রোলিংকস ও বার্জার এক্সপেরিয়েন্স জোনের প্রধান সাব্বির আহমেদ, মার্কেটিংয়ের ক্যাটাগরি ম্যানেজার সাইদ শরীফ রাসেল এবং খুলনা সেলস’র ব্রাঞ্চ ম্যানেজার শাকিল এম হুমায়ুন।

এ উপলক্ষে বিপিবিএল’র সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবীব চৌধুরী বলেন, “খুলনা সবসময়ই প্রাণবন্ত ও উৎসবমুখর একটি শহর। আমরা আশাবাদী যে, শহরের কেন্দ্রস্থলে নতুন এ ফ্র্যাঞ্চাইজড আউটলেটটি উদ্বোধন করার মাধ্যমে এ শহরের মানুষের উৎসব ও উদযাপনে আমরা নতুন রঙ ও মাত্রা যোগ করতে পারব। এখন খুলনার মানুষেরা কোনো ঝামেলা ছাড়াই আসল ও সেরা পেইন্ট সল্যুশন সুবিধা উপভোগ করতে পারবেন।”
বার্জার এক্সপেরিয়েন্স জোনের মূল উদ্দেশ্য দেশজুড়ে আরও উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতাদের পেইন্ট সল্যুশন প্রদান করা। শতাধিক কালার শেড, প্যালেট সহ পেইন্ট সম্পর্কিত সকল প্রয়োজনে এসব আউটলেট থেকে নানা সেবা প্রদান করা হয়। আরও বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ বার্জার এক্সপেরিয়েন্স জোনে যোগাযোগ করুন, অথবা কল করুন – ০৮০০০-১২৩৪৫৬ নম্বরে।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ