বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন কৃতি শিল্প ও সংস্কৃতি ব্যক্তিত্বরা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্বাবধানে সাতক্ষীরা জেলায় শিল্প ও সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য ১০ জন কৃতি ব্যক্তিত্বকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২২-২৩ প্রদান করা হয়েছে।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (২ মার্চ) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ সজীব খান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলার সভাপতি বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্মেষা। অনুষ্ঠানের শুরুতে ক্ষণিকা ‘নক্ষত্র মানুষ’ মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

সাতক্ষীরা জেলায় শিল্প ও সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা ২০২২-২০২৩ এ লোক সংস্কৃতিতে মোঃ সিরাজুল ইসলাম, নাট্যকলা বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার, রায়হান গফুর, কণ্ঠ সঙ্গীত জি এম জাকির হোসেন, মোঃ আজিজুর রহমান, জি এম সালাউদ্দীন বাপ্পী, যাত্রাশিল্প কালিপদ বিশ্বাস।

ভগবতী হাজারী, বাদ্যযন্ত্রে এ এফ এম একরাম হোসেন, রাজু কুমার ঢালী সহ সকলকে ফুল, সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় এবং ২০ হাজার টাকার সম্মাননা চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল করিম সাবু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য মনজুরুল হক, ফারহা দিবা খান সাথী।

হেনরী সরদার, কণ্ঠ শিল্পী শহিদুল ইসলাম, কণ্ঠশিল্পী চৈতালী মূখার্জী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ সহ ভারত থেকে আগত বেশ কয়েকজন গুণি সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী