শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মানুষের দোয়া ও সমর্থণ চান “চেয়ারম্যান” পদপ্রার্থী আলতাফ হোসেন লাল্টু

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: কলারোয়া উপজেলা পরিষদ “চেয়ারম্যান” পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন অস্ট্রোলিয়ার সিডনি আ.লীগের সিনিয়ার সহ-সভাপতি, সাবেক সফল কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কেঁড়াগাছি ইউনিয়ানের সাবেক সফল চেয়ারম্যান, কলারোয়ার কৃতি সন্তান এস এম আলতাফ হোসেন লাল্টু।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ মে/২০২৪ ইং এ শুরু হতে যাচ্ছে দেশ ব্যাপি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন(ইসি)’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এই নির্বাচনে অংশ নিতে সবার আলোচনা চলছে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে।

গেল ০৭ জানুয়ারী/২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতে আলোচনায় চলে এসেছে ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪।

সারা দেশের ন্যায় দেশের দক্ষিণ-পশ্চিম কোণে সীমান্ত এলাকা জুড়ে অবস্থিত সাতক্ষীরার জেলার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ জনমণেপ্রশ্ন জেগেছে, এবার কে হচ্ছেন কলারোয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান? প্রসঙ্গতঃ উল্লেখ্য, উপজেলা প্রাসনের সুউচ্চ এই “চেয়ারম্যান” পদের আসনটিতে কলারোয়ার কৃতি সন্তান এস এম আলতাফ হোসেন লাল্টু।

দীর্ঘদিন যাবৎ অস্ট্রোলিয়ার থাকলেও কলারোয়া প্রিমিয়ার ছাএ সংঘ নামে একটি সামাজিক সংগঠন করে জনসেবা চালিয়ে আসছেন। ইতোমধ্যেই আ.লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি থেকে জানানো হয়েছে উপজেলা-পৌর ভোটে থাকছে না দলীয় প্রতীক “নৌকা”। ফলে, দলের যোগ্যতা সম্পন্ন যে কেউ “চেয়ারম্যান” পদের নির্বাচনে অংশ নিতে পারবেন।

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে এবার “চেয়ারম্যান” পদে পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে নির্বাচনী গণসংযোগে নেমেছেন কলারোয়ার মাটি ও জনমানুষের প্রিয় মুখ, সাবেক ছাত্র নেতা ও কেড়াগাছি ইউনিয়নের সাবেক তিন বারের চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন লাল্টু।

শনিবার(০২ মার্চ) দিনব্যাপি অত্র উপজেলার বিভিন্ন বিভিন্ন লাকায় তার নির্বাচনী গণসংযোগ চলাকালীন সময় এ দৃশ্য চোখে পড়ে। বঙ্গবন্ধু’র আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় রাজনৈতিক পরিবেশে গড়ে ওঠা এই দক্ষ রাজনীতিবীদ এস এম আলতাফ হোসেন লাল্টু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত