শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত

যশোরের ঝিকরগাছার গদখালী নীলকন্ঠ নগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মারুফ হোসেন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা মারুফকে আহত অবস্থায় ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এবিষয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গত (২৯ এপ্রিল) সকালে গদখালীর নীলকন্ঠ গ্রামের পটল ক্ষেতে এ ঘটনা ঘটে।

আহত কৃষক হলেন, গদখালী নীলকন্ঠ গ্রামের মৃত হযরত আলীর ছেলে মারুফ হোসেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মারুফ নিজের পটল ক্ষেতে পানি দিতে গেলে হঠাৎ একই গ্রামের সন্তু মল্লিকের ছেলে রমজান তার হাতে থাকা রড দিয়ে মারুফের উপর অতর্কিত হামলা চালায়। মারাত্মক জখম হয়ে ক্ষেতে পড়ে যায় কৃষক মারুফ। মাঠে থাকা কৃষকরা মারুফকে উদ্ধার করতে আসলে ঘটনাস্থলে রড ফেলে পালিয়ে যায় রমজান। পরে অজ্ঞান অবস্থায় মারুফকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত মারুফ হোসেন জানান, একটা জমিসংক্রান্ত বিষয় নিয়ে রমজান আলী’র সাথে কয়দিন আগে আমার কথা কাটাকাটি হয়। আমার জমিতে অবৈধ ভাবে বেড়া দিয়ে দখল করার চেষ্টা করলে আমি বাধা দেয়। সেদিনের কথা কাটাকাটি’র জের ধরে গত বৃহস্পতিবার সকালে রড দিয়ে আমার উপর হামলা চালায় রমজান। তার পর আমি আর কিছু বলতে পারি না।

এদিকে আহত মারুফের স্ত্রী সেলিনা বলেন, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে মাঠে যায় আমার স্বামী। হঠাৎ একটা রড নিয়ে রমজান আলী আমার স্বামীর উপরে হামলা চালায়। সন্ত্রাসী রমজানের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানাই।

ঝিকরগাছা থানার এএসআই মহিদুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে কৃষক মারুফকে মারধর করার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি