রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কলারোয়ার এক অসহায় ব্যক্তি, সহায়তার আবেদন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের মাগফুর‌ রহমানের পুত্র আরিজুল ইসলাম (৪০)। পেশায় দারিদ্র দিনমজুর ও ঘরের চাল মিস্ত্রি।

সম্প্রতি কাজ করার সময় পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙ্গে গেছে তার। বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা সম্পন্ন করতে হিমশিম খাচ্ছেন তার পরিবার। এ অবস্থায় তার পাশে দাঁড়াতে মানবিক সহায়তার আহবান জানিয়েছেন স্বজনরা।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক অহিদুজ্জামান খোকা ও কাজল সরদার জানান,
‘সিঁড়ি ঘরের চালমিস্ত্রির কাজ করতে যেয়ে অসাবধানতাবশত উপর থেকে পড়ে যান আরিজুল। মেরুদণ্ড ভেঙ্গে যায় তার। দুর্ঘটনার পরপরই কলারোয়া ও সাতক্ষীরায় চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে প্যারা জি‌ ১৩নং বেডে চিকিৎসাধীন আছেন।
তার চিকিৎসার খরচ অসহায় পরিবারের পক্ষ থেকে বহন করা সম্ভব হচ্ছে না।’

এমতাবস্থায় দানশীল ব্যক্তি, সমাজের বিত্তবান ও মানবিক সকলের কাছে তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন ভুক্তোভোগী পরিবারটি।

সহায়তা পাঠাতে পারেন:
বিকাশ মোবাইল নং- ০১৭১৯৩৯৪২১০ (তানভীর, ব্যক্তিগত)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত