বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবির ভর্তি পরীক্ষা: এমসিকিউ ও লিখিত ৮০, এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানববন্টনে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন মানবন্টনে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় লিখিত ও এমসিকিউ উভয় অংশের জন্য ৪০ নম্বর বরাদ্দ থাকবে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে ২০ নম্বর নিয়ে মেধাক্রম তৈরি হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় বিগত বছরগুলো থেকে হয়ে আসা ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে নেওয়ার সুপারিশ করা হয়। সেসময় এসএসসি ও এইচএসসি’র ফলাফল উপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে ২০ নম্বর, এমসিকিউ এর ৭৫ থেকে ৩০ এবং লিখিত পরীক্ষার নম্বর ৫০ করার কথা বলা হয়েছিলো।

ভর্তিপরীক্ষা কমিটির বৈঠকে এসএসসি ও এইচএসসি’র ফলাফলের উপর ২০ নম্বর রাখার সুপারিশ গ্রহণ করা হলেও লিখিত ও এমসিকিউয়ের বিষয়টি সামান্য পরিবর্তন করে নির্ধারণ করা হলো।

এর আগে, আগামী শিক্ষাবর্ষ থেকে ঘ ও চ ইউনিটের পরীক্ষা বিলুপ্তির একটি আলোচনা শোনা গিয়েছিলো। সভায় এ দুটি ইউনিটের বিষয়েও আলোচনা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জানান, চ-ইউনিটের পরীক্ষা একটি স্বতন্ত্র ইউনিটের পরীক্ষা হিসেবেই হবে। আর ঘ-ইউনিটের বিষয়ে বিস্তারিত আলোচনা ও কথা বলা হয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি এই চারটিবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী