শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার আমলা-জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় সফর কলারোয়ায়

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা থেকে তালা উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে এসফর অনুষ্ঠিত হয়।

২৫ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় তালা উপজেলাতে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে তালা উপজেলা থেকে কলারোয়া উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়েছে।

সফরে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পর্যায়ের ০২ জন অফিসার এবং ৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সফর কলারোয়া উপজেলার হেলাতলা ও কেরালকাতা ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়।

অভিজ্ঞতা বিনিময় সফরের উদ্দেশ্য হল স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে ভালো কাজ চিহ্নিতকরণে সহায়তা করা; চিহ্নিত ভাল কাজসমূহকে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে ছড়িয়ে দেয়া; এইচএলপি বাস্তবায়নের প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকিকরণ করায় সহায়তা দেয়া; স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে পুরষ্কৃত করা। অভিজ্ঞতা বিনিময় সফরে হেলাতলা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত ‘৫০০ পরিবারকে পরিবেশ বান্ধব বন্ধু চুলা বিতরণ’ এবং কেরালকাতা ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ‘পাইপ লাইনের মাধ্যমে ৫০০ পরিবারকে সুপিয় পানি সরবরাহ’ সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় কলারোয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: আল মামুন পরিদর্শনে টিমের সাথে যুক্ত হন এবং ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত ভালো কাজ গুলো কিভাবে, কখন, কিভাবে বাস্তবায়ন হচ্ছে এবং বর্তমানে কিভাবে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করেন।

সরেজমিনে পরিদর্শন শেষে সফরকারী কলারোয়া উপজেলার ইউনিয়নের স্থানীয় সরকার জনপ্রতিনিধিগণ তারা একটি পরিকল্পনা প্রণয়ন করেন। পরিকল্পনায় নিজ নিজ ইউনিয়নে আগামী অর্থবছরে এই কাজগুলো কিভাবে রেপ্লিকেট করবেন তা নির্ধারণ করেন।

সফরে নেতৃত্ব দেন তালা উপজেলা নির্বাহী অফিসার। তিনি বলেন পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ কর্মসূচি তালা উপজেলাতে বাস্তবায়নে উপজেলার পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যহত থাকবে।

স্থানীয় সরকার বিভাগের এনআইএলজি মাধ্যমে বাস্তবায়িত অভিজ্ঞতা বিনিময়ের সফরে অংশগ্রহণকারীদেরকে কারিগরি সহযোগিতা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান টিটু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব