বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভাদড়ায় ফুটবল টুর্নামেন্টে ঘোনা সেমিতে

সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে শিকড়ি ফুটবল একাদশকে হারিয়ে ঘোনা ফুটবল একাদশ জয়লাভ করেছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে বিবিএস স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রথম রাউন্ডের শেষ খেলার প্রথমার্ধে উভয় দল গোলশূন্য নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ঘোনার ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার সাইদুরের হ্যাটট্রিক গোলে ঘোনা ফুটবল একাদশ সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাফিজুল ইসলাম হাফিজ।
তাকে সহযোগিতা করেন শরিফুল ইসলাম ও ইকরামুল ইসলাম।

ধারাভাষ্যে ছিলেন ফুটবলার আরিফ।

আগামি শনিবার প্রথম সেমিফাইনালে বেনাপোল বনাম চন্দনপুর ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি