বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই হাত এক পা ছাড়াই বিশ্বজয়ের সাহস

ইতালির পেরুজ্জিয়া শহরের কিশোরী ফ্রাঞ্চেসকা যেদিন বলেছিল, ‘‘আমি অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হবো’’, মা ভ্যালেরিয়ার বিশ্বাসই হচ্ছিল না। যার দুই হাত নেই, পা আছে একটা- সেই মেয়ে চায় এত কঠিন কাজে নামতে? ফ্রাঞ্চেসকার জীবনের গল্পের কিছু অংশ নিচে তুলে ধরা হলো।

হাত নেই, তাতে কী!
ফ্রাঞ্চেসকার জন্মই হয়েছে দুই হাত আর এক পা ছাড়া। পায়ের একটা অংশ না থাকায় নকল পা লাগানো হয়েছে। কিন্তু নকল কবজি লাগানোর পরও তা ব্যবহার করতে রাজি হয়নি ফ্রাঞ্চেসকা। নকল হাত নাকি তার ভালো লাগে না।

অন্যরকম সূর্যোদয়
সেই সকালে কী যে হয়েছিল ফ্রাঞ্চেসকার এখনো বুঝতে পারেন না মা ভ্যালেরিনা। ঘুম থেকে উঠে এসেই বলে, ‘‘মা, আমি অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হবো।’’ মেয়ের মুখে এমন কথা শুনে অবাক হলেও বিরক্ত হননি। বরং দুই হাতের কবজি আর একটা হাত না থাকার পরও মেয়ে যে এমন একটা স্বপ্ন দেখতে পারছে তা দেখে খুশিই হয়েছিলেন মা।

হ্যারি পটার-ভক্ত ফ্রাঞ্চেসকা
আর দশটা সাধারণ কিশোরীর মতো ফ্রাঞ্চেসকারও ম্যাকডোনাল্ডসের খাবার ভালো লাগে, ভালো লাগে পপ গান শুনতে। ও দাঁতে ব্রেস পরে, গলায় পরে কালো নেকলেস। আর হ্যারি পটারের এমন ভক্ত যে কল্পনায় হ্যারি পটারের মতো অনেক কিছুই করে যায় সবসময়। তবে জীবন চলায় জাদুর ওপর কখনোই ভরসা রাখেনি। পেরুজ্জিয়া শহরের মেয়েটি জানে, সফল হতে হলে নিরলস পরিশ্রমে আস্থা রাখতে হবে তাকে।

কঠোর অনুশীলন
ফ্রাঞ্চেসকা সাধারণ কোনো অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হতে চাইলে এতদিনে হয়ত হারিয়ে যেতো। কিন্তু মধ্য ইতালির পেরুজ্জিয়া শহরের মেয়েটি যত শেখে, শেখার আগ্রহ আরও বাড়ে তার। নিজের ঘরে তো অনুশীলন করেই, স্থানীয় জিমে গিয়েও প্রশিক্ষণ নেয় কোচ এলেনা ইম্ব্রোনিয়োর কাছে।

অনন্য ফ্রাঞ্চেসকা
দুই হাত নেই। একটা পা না থাকায় কাজ চালাতে হয় নকল পা দিয়ে। তারপরও অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হওয়ার স্বপ্নকে অজেয় মনে করেনি ফ্রাঞ্চেসকা। তাই মাত্র ১৫ বছর বয়সেই সে বিশ্ব চ্যাম্পিয়ন। হাত বা পা না থাকলেও যে অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হওয়া যায়- তা এখনো কম মানুষই ভাবতে পারে। তাই প্রতিযোগিতায় ফ্রাঞ্চেসকার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী