বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৯৯৯৯ সাল পর্যন্ত নির্বাসন! ইসরায়েলি স্ত্রীর মামলায় মহাবিপাকে অস্ট্রেলিয়ান স্বামী

ইসরায়েলি স্ত্রীকে ছেড়ে দিয়ে মহাবিপাকে পড়লেন এক অস্ট্রেলিয়ার নাগরিক। ৪৪ বছরের নোয়াম হুপার্ট নামের এই ব্যক্তি মূলত ইসরায়েলি তালাক আইনের কবলে পড়েছেন। ইসরায়েলের একটি আদালত ডিভোর্সের মামলায় ওই অস্ট্রেলিয়ানকে হাজারো বছর ইসরায়েলে নির্বাসনে থাকতে বলে রায় দিয়েছেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট এর।

স্ত্রীর ডিভোর্সের মামলায় আদালতের রায়ে বলা হয়েছে, সন্তানদের সহযোগিতার জন্য ওই বাবাকে হয় তিন মিলিয়ন ডলারের বেশি প্রদান করতে হবে। নয়তো শাস্তিস্বরূপ ৯৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাকে ইসরায়েল ছাড়তে দেয়া হবে না। আদালত জানিয়েছেন, ‘হয় জরিমানার লাখ লাখ টাকা দাও, নয়তো ইসরায়েলে পচেঁ মরো।’ গত ৮ বছর ধরে সেখানে আটকে আছেন নোয়াম হুপার্ট। ২০১২ সালে অস্ট্রেলিয়া থেকে তিনি তার স্ত্রী ইসরায়েলে ফিরে যান এবং সেদেশের তালাক আইনের অধীনে মামলা ঠুকে দেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে ইসরায়েলে এই আইনটি ‘কঠোর ও অত্যধিক’।

বিষয়টি নিয়ে নোয়াম জানিয়েছেন, ২০১৩ সাল থেকে আমাকে ইসরায়েলে আটকে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ান হয়ে ইসরায়েলি নাগরিককে বিয়ে করার খেসারত দিতে হচ্ছে আমাকে। সন্তানদের কাছে থাকার স্বার্থে ২০১২ সালে ইসরায়েলে আসি, এর স্ত্রীর মামলায় নির্বাসনে থাকতে হচ্ছে- মানে আমার ইসরায়েল ছাড়ার অনুমতি নেই।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী