রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পুলিশ সদস্য আসাদুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সাতক্ষীরার মধ্যে সর্বপ্রথম দেবহাটা থানায় ব্যতিক্রমী উদ্যোগে এক পুলিশ কনস্টেবলকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিদায় সংবর্ধিত পুলিশ সদস্য আসাদুর রহমানকে দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার বিকালে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা শেষে সুসজ্জিত সরকারি গাড়িতে করে তাকে তার নিজ বাড়ি কালীগঞ্জে পৌঁছে দেওয়া হয়।

বিদায় উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দেবহাটা থানায় অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দেবহাটা থানার এসআই মিজানুর রহমান, হাসিনা খাতুন, এএসআই শামীম হোসেন, পুলিশ সদস্য পারভেজ কবির, ববি আক্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এস এম নাসির উদ্দীন, এসআই আবু হানিফ, নিখিল কুমার, আসিফ মাহমুদ, পিএসআই সাইফুল ইসলাম, এএসআই পূর্ণ হরিশ চন্দ্র, মোজাম্মেল হক, রশীদুল ইসলাম, সোহেল রানা সহ সকল সদস্যরা।

উল্লেখ যে, আসাদুর রহমান ১৯৮৬ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ৩৫ বছরে কর্মজীবনে ৭৭ বার পুরস্কৃত হন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা থানার চৌকস সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন দেবহাটা গড়ার প্রত্যয়ে ধারাবাহিক কর্মসূচির অষ্টম দিনের মতো দেবহাটাবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত

অধিক ফলন, কম খরচ এবং কর্মসংস্থানের দারুণ এক বিকল্প হিসেবে সাতক্ষীরার কৃষকদেরবিস্তারিত পড়ুন

দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত
  • দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ
  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার