সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্পন্সরড শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ

দেবহাটায় দুই হাজার একশত স্পন্সরড শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২ টায় দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুন্দরবন এরিয়া ক্লাস্টার জোন-২ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে দেবহাটা ফুটবল মাঠে বিদেশীদের সহায়তা ও স্পন্সরশীপে বেড়ে ওঠা এসকল শিশুদের করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য এসব হাইজিন কিট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম অফিসার ফুলি সরকার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের স্পন্সরশীপ অফিসার হিরো গাইন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে পরিচালিত এই স্পন্সরশীপ প্রকল্পের দ্বারা আমেরিকার স্থায়ী নাগরিকদের আর্থিক সহায়তায় দেবহাটা উপজেলার দুই হাজার একশত দরিদ্র পরিবারের শিশু স্বচ্ছলতা ও সুন্দরভাবে বেড়ে উঠছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয়বিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন দেবহাটা গড়ার প্রত্যয়ে ধারাবাহিক কর্মসূচির অষ্টম দিনের মতো দেবহাটাবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত
  • দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ
  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান