বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বেসরকারি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রদান

“মাদককে না বলি, মানুষকে সহযোগিতা করি’ এ প্রতিপাদ্যে শনিবার সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে উদ্বোধন হলো স্বপ্ন নিয়ে মানবতার কল্যানে নিবেদিত প্রাণ “স্বপ্নচূড়া সংঘ”।

শনিবার ১৮ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংঘের উদ্বোধন হয়।

খুলনার আজাদিকা ফাউন্ডেশনের সহযোগীতায় এবং টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কতিপয় শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান খান জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম ক্যাপটেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী রাবেয়া শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আঃ হক, বাংলাদেশ বেতার সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ ফিরোজ শাহ আলম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আজগর আলী, রোকেয়া বেগম, মাহবুবুর রহমান বাবলু, রেহেনা খাতুন, সোহেলুর রহমান কর্মকর্তা মার্কেন্টাইল ব্যংক, বাজার কমিটির সেক্রেটারি সেলিম রহমান, সমাজ সেবক আব্দুল হান্নান, সুফিয়া বেগম, স্কুলের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ সহ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বপ্নচূড়া সংঘ সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট ক্রিড়াবিদ আফসার আলী, স্বপ্নচূড়া সংঘ আয়োজিত এ অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ সাইফুল ইসলাম। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন প্যাথলজিষ্ট আব্দুল জব্বার সোহেল, ডায়াবেটিস পরিক্ষা করেন ম্যাটস ডাঃ আজিজুল হাকিম। এ সময় ৩৬০ জনকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও ৫০জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন রেডিও নলতা এফ এম ৯৯.২ এবং বিজয়ের আলো ২৪.কম।

অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য সার্বিক ভাবে সহায়তা করেন- পুলিশ সদস্য আফজাল হোসেন,মিউচুয়াল ট্রাস্ট ব্যংক কর্মকর্তা ফারুক হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগী কর্মকর্তা আছাদুল ইসলাম, আশরাফুল, রিফাত জামান, রিতুল, সাকিব, পল্লব, মনিরুল, নাজমুল, রাজু, ফারুক, ইমন, মেহেদী, সোহান সহ প্রমুখ।
সহকারী শিক্ষক হাসান রেজা মুকুল এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়