শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায়

দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৬ টাকা

সাতক্ষীরায় আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের প্রভাবে দেশিটার দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা কমেছে। দেশি পেঁয়াজের দাম কম থাকায় বিক্রেতারা এখনো ভারতীয় পেঁয়াজ বাজারজাত করেননি। ভরা মৌসুমে আমদানিতে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি ভারতের পেঁয়াজের দাম বেশি এবং দেশিরটা কম হওয়ায় কেউ লাভবান হতে পারছেন না। দেশব্যাপী পেঁয়াজের ঘাটতির উল্লেখ করে কৃষি কর্মকর্তার পরামর্শ, ভরা মৌসুমের পর পেঁয়াজ আমদানি হলে ভালো হতো।

সাড়ে তিন মাস বন্ধ থাকার পর শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। দু’দিনে এ বন্দর দিয়ে ২৯টি ট্রাকে সাড়ে ৭০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে আমদানিকৃত পেঁয়াজের বিক্রয়মূল্য কেজিপ্রতি ৩৮ থেকে ৪০ টাকা ধরায় এখনো বাজারজাত হয়নি। তা ছাড়া দেশি পেয়াঁজের চাহিদা বেশি আর দামও (কেজি প্রতি ২৫ থেকে ২৮ টাকা) কম থাকায় বিক্রেতারা ভারতীয় পেঁয়াজ কিনছে না বলে জানিয়েছেন তারা।

পেঁয়াজ আমদানি শুরুর মধ্য দিয়ে ভারতে আটকে থাকা এলসির টাকা আসতে থাকায় আমদানিকারকরা সন্তোষ প্রকার করেছেন।

তবে ব্যবসায়ীদের মতে, ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে কৃষকরা যেমন সঠিক মূল্য পাবেন না, তেমনি আমদানিকারকরাও সঠিক মূল্য না পাওয়ায় উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন।

আর কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম পেয়াঁজের ঘাটতির কথা উল্লেখ করে বলেন, পেঁয়াজের ভরা মৌসুমের পরে আমদানি হলে কৃষকরা উপকৃত হতেন। তা ছাড়া পেঁয়াজের ঘাটতি পূরণে সরকার গ্রীষ্ম মৌসুমেও সেটি আবাদের প্রস্তুতি নিচ্ছে।

সাতক্ষীরায় এবার ৬২০ হেক্টর জমিতে ৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা