রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী চিংড়ি শ্রমিকের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৮ -১৯ জুন ২০২৩ তারিখে দাতা প্রতিষ্ঠান অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে “বাংলাদেশে সুশীল সমাজে এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন”প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে জবা নারী চিংড়ি শ্রমিক দলের ৩০জন সদস্যকে নিয়ে ২দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন উদ্বোধন করেন অত্র ইউনিয়নের, চেয়ারম্যান অসীম কুমার মৃধা, শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন. বর্তমানে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের বিভিন্ন কাজে অংশগ্রহন করে অবদান রাখতে হবে। আপনারা শ্রমিকের কাজের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার সাথে অন্তর্ভূক্ত হবেন তাহলে আপনার পরিবারকে স্বচ্ছল ও স্বাবলম্বি করে গড়ে তুলতে পারবেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নারী ও পুরুষ শ্রমিকের সমমজুরী হওয়া প্রয়োজন। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সমমজুরী ও সমঅধিকার অধিকার আদায়ে আমি আপনাদের পাশে থাকব।

প্রশিক্ষনে নেতা কি, নেতা কত প্রকার, নেতার কার্যাবলী, ভাল নেতার গুনাবলী, সংগঠন ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা তৈরি, নারী অধিকার কি, সহিংসতা কি, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন কি, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, নারীর ক্ষমতায়নে করনীয় সমূহ, এ্যাডভোকেসি কি, এ্যাডভোকেসি পদ্ধতি, প্রক্রিয়া ও কৌশল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স।

সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী হিসাবরক্ষক অমিও কুমার মন্ডল, কমিউনিটি মবিলাইজার শিরীন সীমা, শিরীনা পারভিন ও সাধনা রানী বৈদ্য।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা