সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ৫ টি ইউনিয়ন পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে “ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় ২ দিন ব্যাপী কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ লিডার্স এর প্রধান কার্যালয়ে ১৮ ও ১৯ জুন ২০২৩ তারিখ আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে ৫টি ইউনিয়নের (গাবুরা, দক্ষিণ বেদকাশী, মুন্সিগঞ্জ, কাশিমাড়ী, ঈশ্বরীপুর) ৩০ জন কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য অংশগ্রহন করেন। দুই দিন ব্যাপী প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সভাপত্বি করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হুদা, উপসহকারী কৃষি অফিসার জামাল হোসেন এবং নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার কৌশিক রায়। আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, মনিটরিং অফিসার মনিরুজ্জামান মনি ও লিডার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন ধারনা ও প্রযুক্তিসমুহ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব, ইউনিয়নে উপকারভোগীদের সহিত লিডার্সের কৃষি বিষয়ক কার্যক্রম, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ বিষয়ক স্থায়ী কমিটির কার্যাবলী, কমিটির সহায়তার ক্ষেত্রসমুহ চিহ্নিতকরন ও গুরুত্ব অনুযায়ী ক্রমবিন্যাস, কৃষি বিষয়ক বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে লিংকেজ স্থাপন ও সমন্বয় সাধন, লবণসহনশীল ধান ও সবজির জাত সম্পর্কে ধারনা প্রদান ও চাষের গুরুত্ব, জৈব বালাইনাশক ও জৈব সারের গুরুত্ব, কৃষিতে সাধারন রোগ—বালাই সম্পর্কে ধারনা প্রদান, আগাছা দমনের প্রয়োজনীয়তা এবং জলবায়ু অভিযোজিত কৃষিকে শক্তিশালী করার জন্য পরিকল্পনা প্রনয়ন করা হয়।

প্রশিক্ষণে কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সদস্যগণ আশা প্রকাশ করেন তারা অভিযোজিত কৃষিকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে সর্বাত্মক ভূমিকা পালন করবেন। এলাকার সাধারণ কৃষকদের যে কোন প্রকার সহযোগীতা প্রদানে তারা বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে লিংকেজ স্থাপন ও সমন্বয় সাধন করার প্রত্বয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় লবণাক্ততার অনুপ্রবেশ, অনিয়মিত বৃষ্টিপাত, অতি বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং সেচের জন্য পানির অভাবে কৃষি উৎপাদন হুমকির সম্মুখীন হচ্ছে। ফলে কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ”। প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ আশা প্রকাশ করেন লিডার্সের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন