শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবি’র কেন্দ্রীয় লাইব্রেরিতে সাবেক শিক্ষার্থী ও বহিরাগত ঠেকাতে ‘স্মার্ট কার্ড’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রবেশের জন্য ‘স্মার্ট কার্ড’ ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এতে সাবেক শিক্ষার্থী ও বহিরাগতরা লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রবেশের জন্য শিক্ষার্থীদের কার্ড পাঞ্চ করতে হবে। নিয়মিত শিক্ষার্থীদের স্মার্ট কার্ড দেওয়া হবে। আশা করছি, জুনের মধ্যেই এ ব্যবস্থা কার্যকর হবে।’

সাবেক শিক্ষার্থী ও বহিরাগতদের ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

উপ-উপাচার্য আরও বলেন, এতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আসন সংকট কমবে এবং কেবলমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই লাইব্রেরি ব্যবহার করতে পারবে।

ঢাবির শিক্ষার্থীরা, বিশেষ করে সাবেক শিক্ষার্থীরা বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় প্রস্ততির জন্য ভোর ৫টা থেকে কেন্দ্রীয় লাইব্রেরির গেটের সামনে জড়ো হতে শুরু করেন। তারা ব্যাগ, বই, এমনকি সংবাদপত্র রেখে সিরিয়াল দিয়ে রাখেন লাইব্রেরিতে ঢোকার জন্য।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান