বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোয়াখালী নার্সিং কলেজের ৯১জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত

নোয়াখালী নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ৯১জন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি জানার পর পরই শ্রেণীকক্ষের ক্লাস নেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এর পরিবর্তে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানিয়েছেন, গত সোমবার থেকে জেলার নোয়াখালী নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ৯১জন শিক্ষার্থী করোনার আক্রান্ত হয়েছেন। একজন শনাক্তের খবর জানার পর পরই সবার করোনা টেস্ট করালে আরো ৯০জন শিক্ষার্থীর করোনা রিপোর্ট পজেটিভ আসে।

নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনস্ট্রাক্টর (ইনচার্জ) খালেদা খানম জানান, গত ৩ জানুয়ারি থেকে ৭দিনের ছুটি নিয়ে শিক্ষার্থীরা বাড়িতে যায়। ছুটি শেষে বাড়ি থেকে শিক্ষার্থীরা কলেজে ফিরলে গত সোমবার আমি তাদের ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার পর কয়েকজনকে কাশতে দেখি। তখন আমি তাদেরকে বললাম তোমাদের কাশি দেখতেছি। কারো কি জ্বর আছে বা গলা ব্যাথা এমন কিছু আছে। তখন একজন শিক্ষার্থী আমাকে জানায় তার প্রচন্ড গলা ব্যাথা, জ্বরও আছে, আরো একজন জানায় তার দুই দিন থেকে জ্বর। বাকী শিক্ষার্থীরা জানায় তাদের কাশি আছে। তবে এ ছাড়া তেমন কোন সমস্যা নেই। তাৎক্ষণিক আমি দুইজন শিক্ষার্থীকে করোনা টেস্ট দেওয়ার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠাই। ওই দুইজনের মধ্যে একজনের করোনা পজেটিভ আসে। এর পরের দিন আরো ৫৫জন শিক্ষার্থী নমুনা পরীক্ষা দিলে তাদের মধ্যে ১১জনের করোনা পজেটিভ আসে। এরপর বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের কর্মকর্তারা কলেজে এসে বাকী শিক্ষার্থীদের নমুনা নিয়ে যায়। বৃহস্পতিবার হাসপাতাল থেকে জানানো হয় আরো ৮০জন শিক্ষার্থীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

ইনচার্জ খালেদা খানম জানান, করোনায় আক্রান্ত ৯১জন শিক্ষার্থীর ৮-১০জন শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে। এখনো ৮০শিক্ষার্থী কলেজের হোস্টেলে অবস্থান করছে। আক্রান্তদের মধ্যে রয়েছে, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স,ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এ দুটি ব্যাচের প্রথম বর্ষের ২৮ জন, দ্বিতীয় বর্ষের ৪০ ও তৃতীয় বর্ষের ২৩জন শিক্ষার্থী। আক্রান্ত শিক্ষার্থীদের শরীরে করোনার কিছু লক্ষণ থাকলেও সবাই এখন অনেকটা ভালো আছেন। তাদের মধ্যে ১০জন বাড়িতে এবং ৮০জন শিক্ষার্থী কলেজ হোস্টেলে হোমকোয়ান্টাইনে রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু