মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌপথে জাপান থেকে দিয়াবাড়ী আসবে মেট্রোরেল

জাপান থেকে দিয়াবাড়ী পর্যন্ত নৌপথ পাড়ি দিয়ে আসবে মেট্রোরেল। প্রথমে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে করে মোংলা, সেখান থেকে তুরাগ নদ। চলতি মাসেই মেট্রোরেলের প্রথম পাঁচটি ট্রেনের নির্মাণ শেষ হবে। জানুয়ারিতে মেট্রোরেল কর্তৃপক্ষের সামনেই জাপানে হবে পাঁচ দফা ট্রায়াল রান।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন ছয়-এ প্রতি তিন মিনিট পরপর আসবে একটি করে ট্রেন। সেই হিসেবে এই রুটে দরকার হবে বিশটি ট্রেন। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকবে আরো চারটি অতিরিক্ত ট্রেন। তাই জাপানে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে ২৪টি রেলের অর্ডার দিয়েছে বাংলাদেশ।

চুক্তি অনুসারে ডিসেম্বরেই প্রস্তুত থাকবে প্রথম পাঁচটি ট্রেন। যা জানুয়ারিতে জাপানে ট্রায়াল দেয়া হবে মেট্রোরেল কর্তৃপক্ষের সামনে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, শিফমেন্টের জন্য যখন জাহাজীকরণ করা হবে। তার আগে জাপানে পাঁচটা টেস্ট করতে হয়। সেই টেস্টটা আমাদের এখানে যে কারিগর দল রয়েছে; তাদের সামনে করতে হবে। তারা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জাপান যাবে।

তিনি আরো বলেন, দিয়াবাড়িতে থেকে তার পরবর্তী যে অংশটুকু আছে.. সেটা ডিপোতে নিয়ে আসা হবে। প্রথম একটা ট্রেন নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, এই যে একটা পরিকল্পনা করা হয়েছে সেটা কতটুকু ইফেক্টিভলি কার্যকর হচ্ছে তা দেখা।

পরীক্ষা-নিরীক্ষা শেষে জাপানের ওবে বন্দর থেকে প্রথম মেট্রোরেলটি নিয়ে আসা হবে মোংলা বন্দরে। সেখান থেকে জাহাজে করে সরাসরি আসবে তুরাগে। নোঙ্গর হবে দিয়াবাড়িতেই। এই প্রক্রিয়া সহজ হলে একইভাবে পরের দুটি করে চারটি আসবে একই রুটে।

এরই মধ্যে চারটি ট্রেন নির্মাণ শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক