বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পর পর দুইটি কন্যা সন্তান জন্ম নেয়ায় মা’কে মারধর!

পর পর দুইটি কন্যা সন্তান জন্ম নেওয়ার এক নারীকে নির্দয় ভাবে মারধর করেছে শ্বশুরবাড়ির লোকজন। ভারতের উত্তরপ্রদেশের মহোবা জেলায় এই ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

ওই নারী অভিযোগে করেন, শ্বশুরবাড়ির লোকজন ছেলে চাইত। কিন্তু তার পরপর দুইবার মেয়ে হওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে কূটকথা শোনাত এবং মারধর করত।

ওই নারী বলেন, ছেলে গর্ভধারণ না করায় আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমাকে নির্যাতন করত। আমার দ্বিতীয় মেয়ের জন্মের পর হয়রানি বেড়ে যায়।

শ্বশুরবাড়ির বিরুদ্ধেও তাকে মাঝে মাঝে অনাহারে রাখতেন বলেও অভিযোগ করেছেন ওই নারী। এরপর তিনি শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, দুই নারী তাকে গালাগালি করছেন, লাথি মারছেন এবং ঘুষি মারছেন। তিনি তখন কেঁদে তাদের থামার জন্য অনুরোধ করেন।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহোবার পুলিশ সুপার সুধা সিং বলেন, ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) নথিভুক্ত করেছি, এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা