শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পশ্চিমবঙ্গে চলন্ত ট্রেন থেকে পড়ে নাইজেরীয় ফুটবলার নিহত

ভারতের পশ্চিমবঙ্গে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এন গেসান নামে নাইজেরিয়ান এক ফুটবলার।

২৪ বছর বয়সি ওই ফুটবলার ব্যারাকপুরের দিক থেকে শিয়ালদহ যাওয়ার সময় টিটাগড়ের গান্ধী প্রেম নিবাসের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে যান।

২ ও ৩ নম্বর লাইনের মধ্যে পড়ার পর নিজের চেষ্টায় গান্ধী প্রেম নিবাস আশ্রমের কাছে আসেন তিনি। সেখানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা নাইজেরিয়ান ফুটবলারকে নিয়ে যান ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে।

ভর্তি হওয়ার ঘণ্টা দুয়েক পরেই মৃত্যু হয় তার। এ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ।

বারাসাত থেকে খড়দহে খেলতে যাচ্ছিলেন গেসান। প্রবল ভিড়ের কারণেই কি তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন? তা এখনও স্পষ্ট নয়।

রেল যাত্রীদের অভিযোগ, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই যদি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হয়তো অকালে চলে যেতে হতো না গেসানকে।

একই রকম সংবাদ সমূহ

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিনব চেষ্টা নস্যাৎ করেছে বর্ডারবিস্তারিত পড়ুন

রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেবিস্তারিত পড়ুন

  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী