শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিকনিকে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্র সৈকতের

সাতক্ষীরা সদরের একটি স্কুল থেকে পিকনিকে গিয়ে প্রাণ হারিয়েছে দশম শ্রেণির স্কুলছাত্র। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর ভাঙা গোলচত্বর থেকে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র সৈকত হোসেন(১৬) সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে। বল্লী মহিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুজ্জামান জানান,বৃহস্পতিবার সকালে স্কুলের প্রায় ৩শ ছাত্রছাত্রী ও শিক্ষকরা একত্রে পিকনিকে আসি। গোপালগঞ্জ ও ফরিদপুরের ভাঙা গোলচত্বর আমাদের পিকনিকের নির্ধারিত স্থান ছিল। রাত সাড়ে ৯টার দিকে সবাই আমরা একসঙ্গে ছিলাম। গোলচত্বরের রেলিংয়ে লাফ দিয়ে উঠতে গিয়ে ১৫-২০ ফুট নিচের বাইপাস সড়কের পাশে পড়ে যায় সৈকত।
আমাদের সকলের সামনেই ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে সৈকতকে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা