শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জ ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

গোপালগঞ্জ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় গোপালগঞ্জ জেলা বিসিক কার্যালয় শহরের পৌরপার্কে এ মেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালগঞ্জ পৌর পার্কে প্রধান অতিথি হিসেবে এ মেলার শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন ও অতিরিক্ত পুলিশ সুপার মো: সাখাওয়াত হোসেন।
মেয়র শেখ রকিব হোসেন বলেন, বঙ্গবন্ধু মানস কন্যা বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ উদ্যোগ নিয়েছেন। এতে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মানুষ স্বল্প পুঁজি দিয়ে বস্ত্র, পাট, চারু কারু, মৃৎ ও হস্ত শিল্পের কিছু উৎপাদন করে তা বাজারজাতের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ) মো: গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী ব্যবস্থাপক গৌরব দাস প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমসহ অতিথিরা  মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। মেলায় ৪০ টি স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য, ক্রাফট্স, ব্লক, বাটিক, বুটিক্স, পাট ও পাটজাত পণ্য, বাঁশের তৈরি বাঁশি ও আসবাবপত্র, পোড়া মাটির সামগ্রী, কসমেটিক্স পণ্য এবং খাদ্যদ্রব্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। এ মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান