বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরে গ্রেপ্তার হয়নি রাহাত হত্যা মামলার প্রধান আসামী

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাত হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা মোঃ শাহ জালাল বাদী হয়ে ১৪ নভেম্বর মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী জাহিদ বেপারী (২৩) বড় মাছুয়া গ্রামের খোকন বেপারীর পুত্র। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার ২ ও ৩ নং আসামীও গ্রেপ্তার হয়নি।২ নং আসামী মোঃ সাব্বির খান দক্ষিণ গুলিশাখালী গ্রামের মোঃ শহিদুল খানের পুত্র এবং মোঃ সাজ্জাদুর রহমান বাবু ওই একই এলাকার মোঃ নান্না মিয়ার পুত্র।

এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামী টিয়ারখালী গ্রামের বাহাদুর খানের পুত্র রনি খান,পূর্ব গুলিশাখালী গ্রামের মহারাজ মালের পুত্র শাওন মাল,আলী ফরাজীর পুত্র মোঃ আসাদ ফরাজী এবং ওই একই এলাকার নাদীমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। এছাড়া এ ঘটনায় সন্দিগ্ধ আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৩ নভেম্বর মেধাবী ছাত্র রাহাত দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়। ঘটনার সময় রাত ১০ টার দিকে রাহাত টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে সান্ধ্যকালীন শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখে বাড়ি ফিরছিল। এ সময় দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে কার্পেটিং রাস্তার পাশে ওৎ পেতে থেকে রাহাতকে কুপিয়ে হত্যা করে।হামলায় আরও ৪ জন গুরুতর জখম হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, রাহাত হত্যা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী