বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ে নামে মামলা দিয়ে হয়রানি! সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় আপন বড় ভাই কর্তৃক পিতার সম্পত্তির অংশ বৃদ্ধা মাতা, ছোট ভাই এবং বোনদের না দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং খুন জখমসহ বিভিন্ন হুমকির অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়ার মৃত. কাজী আব্দুল কাদের এর ছেলে কাজী আবু তাহের লালন।

তিনি বলেন আমরা দুই ভাই এবং তিন বোন। আমি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করি। পিতার মৃত্যুর পর আমাদের বড় ভাই কাজী আবুল খায়ের পিতার সম্পত্তির ভাগ কারো না দিয়ে নিজে ভোগদখলের চক্রান্ত শুরু করে। বিশেষ করে আমার বোন মেডিকেলে কর্মরত মাজেদা পারভীন খুলনা থেকে বদলী হয়ে সাতক্ষীরায় এসে পিতার ভিটাতে বাড়ি নির্মাণের কথা বলার পর থেকেই জ্বলে উঠেন বড় ভাই আবুল খায়ের। আমাকে পিতার বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে হুমকিদাতা আবুল খায়ের তার শ্বশুর বাড়ির আত্মীয় ইটাগাছা গ্রামের জনৈক রবিউল এর দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো বিডিআর কখনো উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানানভাবে হয়রানি করে যাচ্ছেন। এমনকি ক্রাস ফায়ারে আমাকে হত্যার হুমকিও প্রদর্শন করে যাচ্ছে। গত ২৬ সেপ্টেম্বর‘২১ তারিখে আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলা দায়ের করে। যার নং- জি আর ৭১৩/২১(সাত:) নং। উক্ত মিথ্যা মামলায় পুলিশ আমাকে আটক করে কারাগারে প্রেরণ করেন। আদালত থেকে জামিনে মুক্তিলাভ করায় ভাই আবুল খায়ের আমাকে আবারো মারপিট ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছে। এমনকি বাড়িতেও উঠতে দিচ্ছে না। এছাড়া আমাদের বৃদ্ধা মাতাকেও বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই তীব্র শীতের মধ্যে বৃদ্ধা মানুষ অন্যের বারান্দায় আশ্রয় নিয়েছেন।

তিনি আরো বলেন, বড় ভাই আবুল খায়ের সম্পত্তির মোহে এতটায় উন্মাদ হয়ে পড়েছে যে, আমাকে ক্রাস ফায়ার দেওয়াসহ ভাড়াটিয়া খুনিদের দিয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তাড়িয়ে দেওয়ার জন্য আমার স্ত্রীকে একাধিকবার মারপিটও করেছেন সে। স্থানীয় গণম্যান্য ব্যক্তি এমনকি জনপ্রতিনিধিদের কাউকে তিনি মূল্যায়ন করেন না। তার কর্মকান্ডে অতিষ্ট হয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গণস্বাক্ষরও করেছেন এলাকাবাসী। এছাড়া আমার শ্যালক, শ্বশুরসহ আমাকে সহযোগিতাকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় দায়ের করেছে আবুল খায়ের।
আমি ওই সম্পদলোভী আবুল খায়েরের কবল থেকে পৈত্রিক সম্পত্তির অংশ বোনদের প্রাপ্য সম্পত্তি বুঝে পাওয়ার দাবিতে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ