বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সুলতানপুর বাজার সম্প্রসারণ ও ভূমিহীন হতদরিদ্র পরিবারকে পুর্নবাসনের দাবি

জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেছেন, জনমানুষের নিত্যপণ্য ক্রয়ের অন্যতম স্থান সাতক্ষীরার সুলতানপুর বাজার। প্রতিদিন এই বাজার থেকে নিত্যপণ্যের পাশাপাশি বিভিন্ন প্রকার মাছও ক্রয় করেন জনসাধারণ। সরকার বছরে লাখো লাখো টাকা রাজস্ব পায়। অথচ স্বাধীনতা ৫০ বছর পেরিয়ে গেলেও অদ্যাবিদ এই বাজারটি সম্প্রসারণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। যা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, ভূমিহীনরা আমাদের প্রাণের একটি অংশ। সেই ভূমিহীনদের মধ্যে কিছু হতদরিদ্র পরিবার এই বাজার সংলগ্ন প্রাণসায়ের খাল পাড়ে ঘর বানিয়ে একটু মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিল। আজ প্রাণসায়ের খাল কিছটাু প্রাণ ফিরে পেলেও আমাদের হতদরিদ্র ভূমিহীন পরিবারগুলোকে অদ্যাবধি পুর্নবাসনের কোনো ব্যবস্থা করেনি।

অবিলম্বে এই ভূমিহীনদের সহ জেলার সকল ভূমিহীন হতদরিদ্র পরিবারকে পুর্নবাসন করতে সোমবার (২৯.১১.২০২১) সকাল ১০ টায় আলিপুর ফিস প্রাঙ্গণে সুলতানপুর মৎস্য বাজারে ব্যবসায়িক ও ভূমিহীন নেতৃবৃন্দের এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এসব দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা শওকত, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, সদর উপজেলা মৎস্য কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপিত শিহাব উদ্দিন, সাবেক ছাত্র নেতা ফরিদ হাসান, ব্যবসায়ী শাহিনুর ইসলাম শাহিন, মিজানুর রহমান প্রমূখ।

এসময় আকবর, নুর ইসলাম, দীন ইসলাম, ইব্রাহিক হোসেন, ভূমিহীন নেতা আশিকুর রহমান, সামছুর রহমান, আমিনুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ