বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘প্রেম’ করতে শিক্ষার্থীদের এক সপ্তাহ ছুটি চীনে, আসল উদ্দেশ্য কী?

‘প্রেম’ করতে শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ নিয়ে চীনের কলেজগুলো। তাদের জন্য এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই পথে হাঁটল তারা? প্রাথমিকভাবে বিষয়টি অদ্ভূত মনে হলেও এর পেছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। বর্তমানে পরীক্ষামূলকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেখানকার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

এনবিসি নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের কথা প্রথম ঘোষণা করা হয় ২১ মার্চ। সিদ্ধান্ত অনুযায়ী, ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত কলেজগুলোতে ছুটি চলছে। যেটাকে কলেজ কর্তৃপক্ষগুলো ‘স্প্রিং ব্রেক’ নাম দিয়েছে। সেই কলেজগুলোর মধ্যে একটি হল মিয়াংইয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজ। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জানিয়েছেন, এই সময়ের মধ্যে নিজের সঙ্গীর সঙ্গে যত খুশি প্রেম, রোম্যান্স করুন। প্রয়োজনে সঙ্গী খুঁজে নিয়ে এক সপ্তাহ সময় কাটানোর পরামর্শও দেওয়া হয়েছে।

শুধু সঙ্গীর সঙ্গেই প্রেম নয়, প্রকৃতির সঙ্গে প্রেম, জীবনের সঙ্গে প্রেম করার পরামর্শও দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। ওই কলেজের ডেপুটি ডিন বলেন, “আশা করছি, শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে প্রকৃতি এবং বসন্তকালকে ভালভাবে উপভোগ করবেন।”
তার দাবি, এর ফলে শিক্ষার্থীদের শুধু চিন্তাভাবনার বিকাশই ঘটবে না, তাদের শিক্ষণীয় ক্ষমতাও আরও সমৃদ্ধ হবে। এই সময়ের মধ্যে কোনও শিক্ষার্থীকে ‘হোমওয়ার্ক’ও করতে হবে না। শুধু এই সময়ের মধ্যে যা দেখলেন, যা শিখলেন, যা অনুভব করলেন, তা-ই ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চীনে জন্মহার দ্রুত হারে কমছে, যা নিয়ে চিন্তা বাড়ছে সরকারের। কীভাবে জন্মহার বাড়ানো যায়, তা নিয়ে নানা রকম পরিকল্পনা করা হচ্ছে। সরকারকে সেই কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছে কলেজগুলোও। কলেজ কর্তৃপক্ষগুলোর দাবি, শিক্ষার্থীদের মধ্যে প্রেম এবং রোম্যান্সের সম্পর্ক যদি গড়ে তোলা যায়, তাহলে এই সমস্যার কিছুটা সমাধানা হতে পারে। যদিও সেটি পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে। তাই কলেজগুলোতে শিক্ষার্থীদের এক সপ্তাহ প্রেম করার জন্য ছুটি দেওয়া হয়েছে।

সূত্র: বিজনেস ইনসাইডার, এনবিসি নিউজ

একই রকম সংবাদ সমূহ

একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!

২২ জুলাই ভোররাত ৩টার দিকে ভারতের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিকবিস্তারিত পড়ুন

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

ভারতে মেট্রোরেলে যাতায়াতের সময় হেডফোন বা ইয়ারফোন ছাড়া মোবাইলের স্পিকারে গান শোনাবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা

ফুটবল বিশ্বকাপ এলেই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা আয়োজন করেন সমর্থকেরা।বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা