শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাট উপজেলা যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ফকিরহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার বিকাল ৪টায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শান্তির পায়রা কবুতর, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, আওয়ামী লীগ নেতা মো: লিয়াকত হোসেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নেতা সৈয়দ আব্দুল্লাহ আল-মামুন, মোঃ আলমগীর হোসেন(কালু), শেখ আ: রহমান, শাহ ওবাইদুল্লাহ নোমান, ফারজানা আক্তার সেতু, কাজী নাঈম হাসান, শেখ রেজাউল ইসলাম, জামান হোসেন, মো; রফিকুল ইসলাম, মো: রেজাউল ইসলাম, ফিরোজুল ইসলাম, শেখ সাঈদুজ্জামান নাজু, সুমন মল্লিক, মাহফুজুর রহমান বাবু, কাজি রিয়াজ উদ্দিন স্বপন, অজয় দাশ, জাহিদুল ইসলাম, মো: সেলিম, মো: তরিকুল ইসলাম, জয়দেক দে, কাজি মশিউর রহমান সুজন সরদার, সরদার রবিউল ইসলাম, সঞ্জিত মন্ডল, সাহাবুদ্দিন সাবু, শুভেন্দু রায় চৌধুরী, কামাল হোসেন সহ দলীয় বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। যুবলীগের উদ্যোগে এদিন বিকেল আট্টাকা মাঠে বাগেরহাট-১ আসনের সংসদ শেখ হেলাল উদ্দীন সহ তার পরিবারের সকলের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান