সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাইডেনের ভাই–বোনসহ ২০০ মার্কিনির ওপর নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার

এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই–বোনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া।

স্থানীয় সময় শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাইডেনের বোন ও রাজনৈতিক কৌশলবিদ ভ্যালেরি বাইডেন ওয়েনস ও তার ভাই জেমস ব্রায়ান বাইডেন ও ফ্রান্সিস ইউলিয়াম বাইডেনসহ মোট ২০০ মার্কিনির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যে ২০০ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না।

রাশিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরের নামেও। কারিন প্রথম কৃষ্ণাঙ্গ, যিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ আট মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এই অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরপর থেকেই মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এর জবাবে রাশিয়াও পশ্চিমা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া।
সূত্র: রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী