বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল বন্দর ও রেলপথ পরিদর্শনে ভারতীয় প্রতিনিধিদল

ভারত-বাংলাদেশের মধ্যে রেলপথে বাণিজ্য সেবা সম্প্রসারণের লক্ষে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে বেনাপোল বন্দরের রেলপথ পরিদর্শন করেছেন ভারতীয় রেলওয়ের প্রধান নির্বাহী পরিচালক শ্রী কিশোর কুমারের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৮ এপ্রিল) বিকালে ভারতের প্রতিনিধিদলটি বেনাপোল ও পেট্রাপোল বন্দরের রেল পথে বাণিজ্যিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরে বেনাপোল রেলওয়ে ইমিগ্রেশন ভবনে সংগঠনের নেতা, বন্দর, কাস্টমস ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদল।

বৈঠকে ব্যবসায়ী নেতারা বাণিজ্য বৃদ্ধি করতে ভারত ও বাংলাদেশ অংশে রেলের অবকাঠামো উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। রেল পথে বাণিজ্য খরচ কম, সময় সাশ্রয় ও নিরাপত্তার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন দু’দেশের প্রতিনিধিরা।

ভারতের রেলওয়ের নির্বাহী পরিচালক কিশোর কুমার জানান, রেল পথে বাণিজ্য সাশ্রয়ী ও নিরাপদ। ব্যবসায়ীদের আগ্রহ ও বেশি। এজন্যই ভারত-বাংলাদেশের মধ্যে রেল পথে বাণিজ্য বৃদ্ধির লক্ষে বেনাপোল বন্দর পরিদর্শন করা।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলাম বলেন, বাণিজ্যের মাধ্যমে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করতে বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে সরেজমিনে দেখলেন ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা। বাণিজ্য বৃদ্ধি করতে জায়গা অধিগ্রহণসহ নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, রেল কর্মকর্তাদের উদ্যোগ সফল হলে বাণিজ্য সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, রেলের দুর্বল অবকাঠামোর কারণে বাণিজ্য বিঘ্নিত হচ্ছিল। বাণিজ্য বৃদ্ধি করতে হলে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ