বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় সিরিয়ালের ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে ভারতীয় ‘স্টার জলসা’র সিরিয়ালের দৃশ্যের অভিনয় করছিল কয়েকজন শিশু। এক পর্যায়ে সিরিয়ালের ফাঁসির অংশের দৃশ্যের অভিনয় দেখাতে গিয়ে ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেঁচিয়ে পুতুল নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত পুতুলা ওই গ্রামের সায়েব আলীর মেয়ে।

সায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরে পুতুলা তার সমবয়সি খেলার সাথীদের নিয়ে ‘স্টার জলসা’র সিরিয়ালের একটি দৃশ্যের অভিনয় করছিল। এ সময় পুতুল ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না জড়িয়ে তার গলায় ফাঁসি লেগে যায়।

সাথের শিশুরা এসময় চিৎকার শুরু করলে পরিবারের লোজকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ঘটনাটি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্যবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন